ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি? ছোট ফেনী নদীর তীব্র স্রোতে চরপার্বতীতে ভাঙন আতঙ্ক, দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণের দাবি: ।।ভার্চুয়াল বন্ধুত্ব, বাস্তব জীবনের ঝুঁকি: সম্পর্ক রক্ষায় সচেতন হই।। ---------মোহাম্মদ উল্যা মিরাজ --------

বর্ণাঢ্য কর্মসূচিতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে স্বাধীনতা দিবস পালিত:

বর্ণাঢ্য কর্মসূচিতে কোম্পানীগঞ্জ  উপজেলা প্রেসক্লাবে স্বাধীনতা দিবস পালিত:

বর্ণাঢ্য কর্মসূচিতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে স্বাধীনতা দিবস পালিত:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে ছিল শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আনন্দের সমন্বয়।

বৃহস্পতিবার ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদ, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সকাল ৮টা ৩০ মিনিটে বসুরহাট আবদুল হালিম কনভেনশন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উৎসবমুখর পরিবেশে।

সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা তাঁদের বীরত্বগাঁথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এতে উপজেলা প্রশাসন একাদশের মুখোমুখি হয় বসুরহাট পৌরসভা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত দল। পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বাঙালির মুক্তির সংগ্রাম, যার ফলশ্রুতিতে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অর্জিত হয়

স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এএইচ এম মান্নান মুন্না, সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ মিরাজ ও সোহরাব হোসেন বাবর, সাধারণ সম্পাদক এম. এস. আরমান, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ মহসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল এমরান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ভৌমিক এবং সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন সম্পন্ন করে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.