ঢাকা    ,
সংবাদ শিরোনাম : অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ, বিনামূল্যে দেওয়া হবে স্কুল ড্রেস ও জুতা বসুরহাটে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ ও প্রবাসজীবনের অভিজ্ঞতা নিয়ে ওমর ফারুকের নতুন প্রত্যাশা কলমের রক্তঋণ (সাংবাদিক আলিফ স্মরণে) ---মোহাম্মদ উল্যা মিরাজ -- কোম্পানীগঞ্জ সরকারি কলেজের নবীন বরণে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান কিশোর গ্যাং দমনে সব উপজেলায় প্রতিরোধ কমিটি সভাপতি ইউএনও, সদস্য সচিব ওসি কোম্পানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কবি মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্যমালা। বসুরহাট পৌর মিলনায়তনে এমপি ফখরুল ইসলামের উপস্থিতিতে চরপার্বতী ইউপি নির্বাচন কেন্দ্রিক মতবিনিময়;একরামুল হক মিলনসহ ১১ জনের মনোনয়ন প্রত্যাশা

বসুরহাটে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বসুরহাটে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বসুরহাটে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে রোকন কর্মকার (৩১) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল চারটার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার ফাইজা কটেজের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকন কর্মকার বেগমগঞ্জ উপজেলার রফিকপুর গ্রামের শংকর কর্মকারের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার হাসপাতাল গেট এলাকায় স্টেইনলেস স্টিলের (এসএস) সামগ্রীর একটি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোকন কর্মকার স্ত্রীকে নিয়ে ফাইজা কটেজের ওই বাসায় বসবাস করতেন। ঘটনার দিন তাঁর স্ত্রী বাবার বাড়িতে থাকায় তিনি বাসায় একা ছিলেন। দুপুরের দিকে স্থানীয় লোকজন বাসার ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে আর্থিক সংকট কিংবা দেনা-পাওনাসংক্রান্ত হতাশার বিষয়টি সামনে এলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ভূঞা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.