ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ

বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ

বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: মোঃ মাহমুদ আলম, নব জ্যোতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রাণকেন্দ্র বসুরহাট বাজারে তীব্র যানজট নিরসনে অবৈধ দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে প্রশাসন।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে বসুরহাট বাইপাস সড়ক এবং বসুরহাট বাজারের প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু।এ সময় পৌর প্রশাসন, আনসার সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, বসুরহাট বাজারের প্রধান সড়কের দুই পাশে যে যেভাবে পারে সেভাবে সিএনজি, অটোরিকশা, মোটর সাইকেল ও বিভিন্ন গাড়ি অবৈধভাবে পার্কিং করে রাখে। যত্রতত্র গাড়ি রাখার কারণে সকাল থেকে রাত ৯টা-১০টা পর্যন্ত প্রচন্ড যানজট লেগে থাকে।

বিশেষ করে হাসপাতাল গেট এলাকায় রোগী নিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাজারে আসা ক্রেতা-সাধারণ ও ব্যবসায়ীরাও এই যানজটে অতিষ্ঠ।

এছাড়া সড়কের পাশে ও দোকানের সামনে যত্রতত্র পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে পরিবেশ বিশৃঙ্খলা ও দৃষ্টি দূষণ করা হচ্ছে।

প্রশাসনের এই অভিযানে অবৈধভাবে রাখা গাড়ি সরিয়ে নেওয়া হয় এবং অবৈধ ব্যানার-ফেস্টুন খুলে ফেলা হয়।

জনগণ ও বাজারের ব্যবসয়ীদের দাবি, এই অভিযান যেন আরও জোরালো ও নিয়মিত করা হয়। শুধু একদিনের অভিযানে যানজট কমবে না।

নিয়মিত অভিযান পরিচালনা করলে যানজট লাঘব হবে এবং বসুরহাট তথা কোম্পানীগঞ্জবাসীর মাঝে স্বস্তি ফিরে আসবে। বর্তমানে যানজটের কারণে কোম্পানীগঞ্জবাসী বিশেষ করে ব্যবসায়ীরা খুবই অস্বস্তিতে আছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.