চরহাজারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করলেন ইমাম হোসেন সোহেল
বিশেষ সংবাদদাতা:
আসন্ন ৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার (সাধারণ সদস্য) পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ইমাম হোসেন সোহেল।
এলাকার উন্নয়ন, সামাজিক সেবা ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি সর্বস্তরের জনগণের কাছে সমর্থন ও অমূল্য ভোট প্রার্থনা করেছেন। ইমাম হোসেন সোহেল ৩ নং চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
'দেশের জন্য, জনগণের জন্য, যুবসমাজের জন্য' এই অঙ্গীকারকে সামনে রেখে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। এক সাক্ষাৎকারে প্রার্থী ইমাম হোসেন সোহেল জানান, ১ নং ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন ও তরুণবান্ধব মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তার মূল উদ্দেশ্য।
এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। একতা, সংগ্রাম ও বিজয়ের প্রত্যয় ব্যক্ত করে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি এবং যুবসমাজসহ ১ নং ওয়ার্ডের সকল ভোটারের নিকট দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment