ঢাকা    ,
সংবাদ শিরোনাম : অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় আলোচনায় চরপার্বতীর সাবেক চেয়ারম্যান"নুরুল আমিন" দীর্ঘ রাজনৈতিক পথচলায় চরপার্বতীর চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী "একরামুল হক মিলন" কোম্পানীগঞ্জে সৈয়দিয়া আজগর আলি দাখিল মাদ্রাসায় শিক্ষক বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মানুষের খেদমতই লক্ষ্য, বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী হতে চান হাকিম শহীদ উল্লাহ গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপস বাংলাদেশের উদ্যোগে ৬০০ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলার ৪০ ফিট খাল পুনরুদ্ধার চরহাজারীতে ‘হাজারীবাসা মিনিবার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত মেয়ে হলো মায়ার কানন। আল হেলাল বসুরহাটে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা শনিবার, অংশ নেবে ২,২৮৭ শিক্ষার্থী ইসলাম, ঈমান ও ইহসান: হাদিসে জিব্রাইলের শিক্ষণীয় শিক্ষা: মুঃ ইব্রাহীম খলিল জসিম কোম্পানীগঞ্জে যোগিদিয়া যুব সংঘের বিজয়া সম্মিলন, শিক্ষার্থীদের সংবর্ধনা

চরহাজারীতে ‘হাজারীবাসা মিনিবার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

চরহাজারীতে ‘হাজারীবাসা মিনিবার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

চরহাজারীতে ‘হাজারীবাসা মিনিবার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

চরহাজারী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের ১নংওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে ‘হাজারীবাসা মিনিবার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভি.ডি.টি.সি. টেকনিক্যাল স্কুল মাঠে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা শুরু হয়। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে দর্শকদের আনন্দ-উচ্ছ্বাস, করতালি ও উল্লাসে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনালে মুখোমুখি হয় হাজারীবাসা লায়ন ও হাজারীবাসা কিংস ইলেভেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াই শেষে হাজারীবাসা লায়ন চ্যাম্পিয়ন এবং হাজারীবাসা কিংস ইলেভেন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ফরিদ দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৪নংওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী ইমাম হাসান স্বপন, চরহাজারী ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং ১নংওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী ইমাম হোসেন সোহেল।

পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাবলীলভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন মারুফ হোসেন রিফাত।প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ দুলাল বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন স্থানীয় তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের ইতিবাচক উদ্যোগকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করতে হবে।

”বিশেষ অতিথির বক্তব্যে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী ইমাম হোসেন সোহেল বলেন, “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই জাতির মনোবল। সুস্থ ধারার বিনোদন হিসেবে খেলাধুলা একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”তিনি আরও বলেন, “বর্তমানে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা থেকে তরুণ ও কিশোরদের দূরে রাখতে সুস্থ বিনোদনের বিকল্প নেই। খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করে। তাই এ ধরনের ক্রীড়া আয়োজনকে উৎসাহিত করতে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।

”টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাজারীবাসা লায়নকে ৬ হাজার টাকা এবং রানার্সআপ হাজারীবাসা কিংস ইলেভেনকে ৪ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। খেলা শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এ সময় মাঠের চারপাশে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল। দর্শকেরা পুরো ম্যাচ উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন।স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.