ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব রাজনীতি, প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা চরপার্বতীতে আল ফালাহ্ ফরায়েজিয়া মাদ্রাসার নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় আলোচনায় চরপার্বতীর সাবেক চেয়ারম্যান"নুরুল আমিন" দীর্ঘ রাজনৈতিক পথচলায় চরপার্বতীর চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী "একরামুল হক মিলন" কোম্পানীগঞ্জে সৈয়দিয়া আজগর আলি দাখিল মাদ্রাসায় শিক্ষক বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মানুষের খেদমতই লক্ষ্য, বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী হতে চান হাকিম শহীদ উল্লাহ গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপস বাংলাদেশের উদ্যোগে ৬০০ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলার ৪০ ফিট খাল পুনরুদ্ধার চরহাজারীতে ‘হাজারীবাসা মিনিবার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত মেয়ে হলো মায়ার কানন। আল হেলাল বসুরহাটে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা শনিবার, অংশ নেবে ২,২৮৭ শিক্ষার্থী

চরপার্বতীতে আল ফালাহ্ ফরায়েজিয়া মাদ্রাসার নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন

চরপার্বতীতে আল ফালাহ্ ফরায়েজিয়া মাদ্রাসার নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন

চরপার্বতীতে আল ফালাহ্ ফরায়েজিয়া মাদ্রাসার নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন

সৌদি প্রবাসী জসিম উদ্দিনের সহযোগিতায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে তিনতলা ভবন

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নের আল ফালাহ্ ফরায়েজিয়া দাখিল মাদ্রাসার নতুন তিনতলা ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে মাটি কেটে নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার কার্যকরী কমিটির সভাপতি সিরাজুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নূর মুহাম্মদসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজের সভাপতি হাজী মো. মাহবুবুল হক,হাজ্বী হারুন উর রশিদ দুলাল,

কবি আবুল হোসেন সিরাজী, বিএনপি নেতা সাইফুল ইসলাম, সমাজসেবক নুরুজ্জামান, পল্লিচিকিৎসক সাইফুল ইসলাম, সাব উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, আবুল বশার, জাকির হোসেন ও মমিন উল্লাহসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৭নং বোচন আলী কবিরাজ বাড়ির মরহুম নোয়াব আলীর সৌদি আরবপ্রবাসী ছেলে জসিম উদ্দিনের সহযোগিতায় একজন দানশীল সৌদি নাগরিকের অর্থায়নে নতুন ভবনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের তিনতলা ভবনটি নির্মাণে আনুমানিক ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নূর মুহাম্মদ বলেন, নতুন ভবন নির্মিত হলে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এ মহতী উদ্যোগে সহযোগিতার জন্য তিনি প্রবাসী জসিম উদ্দিন ও সংশ্লিষ্ট দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের এ উদ্যোগকে এলাকার মানুষও সাধুবাদ জানিয়েছেন।

সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম মানিক বলেন, তাঁর পিতার ইচ্ছা এবং বড় ভাই আবদুল মান্নানের আর্থিক সহযোগিতায় ধীরে ধীরে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় মাদ্রাসাটি আজকের অবস্থানে পৌঁছেছে। বর্তমানে সৌদি আরবপ্রবাসী জসিম উদ্দিনের সহযোগিতায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

এ জন্য তিনি জসিম উদ্দিন ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি।

এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজের সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক দেলোয়ার। শেষে মাদ্রাসার সার্বিক উন্নতি, দাতা ও তাঁদের পরিবারের কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন ভবন নির্মিত হলে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি চরপার্বতী ইউনিয়নে শিক্ষার প্রসারে আল ফালাহ্ ফরায়েজিয়া দাখিল মাদ্রাসা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.