একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকা অনুমোদন
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি
সংবাদ সম্মেলন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্পে ৭৫২ কোটি টাকা অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
এ উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মুছাপুর রেগুলেটর নির্মাণ কোম্পানীগঞ্জসহ বৃহত্তর উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। রেগুলেটরটি ভেঙে যাওয়ার পর নদীভাঙন, জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে স্থানীয় জনজীবন ও কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন রেগুলেটর নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে নদীভাঙন ও জলাবদ্ধতা মোকাবিলার পাশাপাশি কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে মুছাপুরের পুরোনো ২৩ ভেন্টের রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায়। এরপর কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজী-দাগনভূঞা এলাকায় নদীভাঙন ও জলাবদ্ধতার সমস্যা তীব্র আকার ধারণ করে। নতুন রেগুলেটর নির্মাণের উদ্যোগকে এ অঞ্চলের দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা ও নদীভাঙন মোকাবিলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহছান উল্যাহ শিপন ও রহমত উল্যাহ ফারুকী।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্যসচিব জাহিদুর রহমান রাজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সদস্যসচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ; উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতোয়ার হোসেন পাভেল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্যসচিব নুর উদ্দিন ফাহাদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুর উদ্দিন রুবেল, বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইফুল ও সদস্যসচিব মেহেদী হাসানসহ অন্যরা।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment