ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের

জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ  জামাল বাহারের

জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের​

বিশেষ প্রতিনিধি:​

সুদূর যুক্তরাষ্ট্রে অর্জিত সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২ নং চরপার্বতী ইউনিয়নকে একটি সুশাসিত, ডিজিটালাইজড এবং আধুনিক বাসযোগ্য মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চান আমেরিকান প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জামাল বাহার।

আসন্ন ২ নং চরপার্বতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সরাসরি জনসেবায় যুক্ত হতে জনগণের কাছে সেবা করার সুযোগ চেয়েছেন।​

জামাল বাহার জানান, তাঁর মূল লক্ষ্য চরপার্বতীর তরুণ সমাজের জন্য কর্মসংস্থান ও প্রযুক্তিগত শিক্ষার পথ সুগম করা। পাশাপাশি সুপেয় পানির টেকসই ব্যবস্থা, উন্নত যোগাযোগ অবকাঠামো, গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং বৈষম্যহীন সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করাই তাঁর মূল অঙ্গীকার। তিনি বিশ্বাস করেন, একজন নেতার মূল শক্তি হলো সততা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা।​

তিনি বলেন রাজনীতি ও জনসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ২ নং চরপার্বতী ইউনিয়নের সাবেক সফল ও শ্রদ্ধেয় চেয়ারম্যান আমার পিতা মরহুম আবুল কালাম মাসুম।

তাঁর পরোপকারী মনোভাব এবং যোগ্য নেতৃত্বের কথা আজও এলাকার মানুষের মুখে মুখে ফেরে। যোগ্য পিতার সেই গৌরবোজ্জ্বল পথ ধরেই এবার তাঁর সন্তান মোঃ জামাল বাহার চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের লক্ষ্যে এগিয়ে এসেছেন।​

পিতার ঐতিহ্য ও রক্তের টানে বিদেশে অবস্থান করেও কখনোই শিকড়কে ভুলতে পারেননি জামাল বাহার। বিগত দিনগুলোতে মিডিয়া ও প্রচার-প্রচারণার নেপথ্যে থেকে নীরব ও নিভৃত সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকার সাধারণ ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন সামাজিক দুর্যোগে তাঁর এই নীরব মানবিক সহায়তা চরপার্বতীর মানুষের হৃদয়ে এক গভীর ভালোবাসার স্থান তৈরি করে দিয়েছে। তবে আধুনিক পৃথিবীর অভিজ্ঞতা এবং সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে এখন সময় এসেছে নীরবতা ভেঙে সরব ভূমিকা রাখার।​

এলাকার সাধারণ জনগণ মনে করছেন, ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে মোঃ জামাল বাহারের রয়েছে সততা ও যোগ্যতার এক অপূর্ব মেলবন্ধন। দীর্ঘদিনের নীরব মানবসেবার পর এখন সরব নেতৃত্বে এসে তিনি তাঁর পিতার মতোই চরপার্বতীর মানুষের মুখে হাসি ফোটাবেন-এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের।

পিতা যেভাবে সাধারণ মানুষের আস্থার প্রতীক ছিলেন, সন্তান হিসেবে সেই ধারা অব্যাহত রেখে একটি সমৃদ্ধ ও আধুনিক চরপার্বতী গড়াই এখন জামাল বাহারের মূল লক্ষ্য।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.