কোম্পানীগঞ্জে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ, উপস্থিত এমপি ফখরুল ইসলাম
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ ও কৃষকদের কৃষিযন্ত্র ব্যবহারে উৎসাহিত করতে ৭০ শতাংশ ভর্তুকিতে এবং বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোম্পানীগঞ্জ, নোয়াখালীর উদ্যোগে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্রাম উদ্দিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল্লাহ দিদার উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করেন, কৃষকদের কাছে আধুনিক কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা গেলে উৎপাদন খরচ ও শ্রমনির্ভরতা কমানোর পাশাপাশি কৃষিকাজে গতি আসবে। এর ফলে কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment