ঢাকা    ,
সংবাদ শিরোনাম : সেনবাগে মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৫ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার যে অতীত আমাদের পথ দেখায় একমুঠো কবিতা।মু ইব্রাহিম খলিল জসিম। সব কিছু বিচ্ছিন্ন হতে চলেছে। মোহাম্মদ কুতুবউদ্দিন। কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা চরহাজারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করলেন ইমাম হোসেন সোহেল কবিরহাটে মেধার স্বীকৃতি: জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সম্মাননা যে দেশে সুযোগে সবাই চোর, সে দেশে কী করে উদিত হবে সোনালী ভোর? বক্তৃতার রাজনীতি, আমলা-নেতার স্বস্তি আর আমজনতার দীর্ঘশ্বাস ইউপি নির্বাচন: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, সাত ধাপে ভোটের প্রাথমিক পরিকল্পনা

কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নবজ্যোতি রিপোর্ট ডেস্কঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল, বসুরহাট পৌরসভা ছাত্রদল ও কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর এজিএস ও চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এ বি এস রাসেল এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর উদ্দিন রুবেল।অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কোম্পানীগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ১২১ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদ, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দিয়ে সম্মাননা প্রদান করা হয়।আয়োজকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করাই এ সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.