ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে মেধা বিকাশ বৃওি পরীক্ষা শনিবার, অংশ নেবে ২২৮৭ শিক্ষার্থী ইসলাম, ঈমান ও ইহসান: হাদিসে জিব্রাইলের শিক্ষণীয় শিক্ষা: মুঃ ইব্রাহীম খলিল জসিম কোম্পানীগঞ্জে যোগিদিয়া যুব সংঘের বিজয়া সম্মিলন, শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে বন্ধের উপক্রম চিকিৎসা, বাঁচতে চায় সাড়ে চার বছরের লাবিব সেনবাগে সেতুর ওপর অচেতন অবস্থায় উদ্ধার ব্যক্তির মৃত্যু, নেশা সেবনের সন্দেহ ৬ নং রামপুরের ৭নং ওয়ার্ডকে আধুনিক ও মাদকমুক্ত করতে চান পল্লী চিকিৎসক মাইন উদ্দিন অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ, বিনামূল্যে দেওয়া হবে স্কুল ড্রেস ও জুতা বসুরহাটে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ ও প্রবাসজীবনের অভিজ্ঞতা নিয়ে ওমর ফারুকের নতুন প্রত্যাশা

কোম্পানীগঞ্জে যোগিদিয়া যুব সংঘের বিজয়া সম্মিলন, শিক্ষার্থীদের সংবর্ধনা

কোম্পানীগঞ্জে যোগিদিয়া যুব সংঘের বিজয়া সম্মিলন, শিক্ষার্থীদের সংবর্ধনা

কোম্পানীগঞ্জে যোগিদিয়া যুব সংঘের বিজয়া সম্মিলন, শিক্ষার্থীদের সংবর্ধনা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিমা বিসর্জনের পর দশমী সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ‘বিজয়া সম্মিলন-১৪৩৩ বঙ্গাব্দ (২০২৬) যোগিদিয়া যুব সংঘের উদ্যোগে যোগিদিয়া শ্রী শ্রী জয় কালী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রধান আলোচক ছিলেন যোগিদিয়া শ্রী শ্রী জয় কালী মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক অরবিন্দ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু।

যুব সংঘের কার্যকরী পর্ষদের সভাপতি শিমুল কান্তি বৈষ্ণবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব ভৌমিক।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদুর রহমান বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সুন্দর আয়োজনের জন্য আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরভিত্তিক পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় সংগীতশিল্পী জুটন চন্দ্র মজুমদার ও এলাকার ক্ষুদে শিল্পীরা। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.