অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ, বিনামূল্যে দেওয়া হবে স্কুল ড্রেস ও জুতা
নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:
শিক্ষার পথে আর্থিক অসচ্ছলতা যেন কোনো শিক্ষার্থীর বাধা হয়ে না দাঁড়ায়-এমন মানবিক প্রত্যাশা নিয়ে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য দুই সেট স্কুল ড্রেস ও জুতা দেওয়ার ব্যবস্থা রয়েছে। যেসব শিক্ষার্থীর পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় স্কুল ড্রেস ও জুতা সংগ্রহ করতে কষ্ট হচ্ছে, তাদের মধ্য থেকে আগ্রহী শিক্ষার্থীদের যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
এ উদ্যোগের আওতায় স্কুল ড্রেস ও জুতা প্রয়োজন
এমন অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা এবং স্বাভাবিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে কিছুটা হলেও সহায়তা হবে বলে আশা করা যায়।
এ বিষয়ে অফুরন্ত ইয়ুথ অর্গানাইজেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মো. ইব্রাহীম খলিল জসিমের সঙ্গে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।
মানবিক এ উদ্যোগের মাধ্যমে প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোও এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও সহজ ও সুন্দর হয়ে উঠতে পারে।
যোগাযোগ: মো. ইব্রাহীম খলিল জসিম
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,
অফুরন্ত ইয়ুথ অর্গানাইজেশন।
আসুন, অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াই-শিক্ষার পথে তাদের এগিয়ে যেতে সহায়তা করি।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment