ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

"সংবাদ ও সত্যের পথিক প্রবীন সাংবাদিক এমজি বাবর" খোঁজ নিতে ছুটে গেলেন নের্তৃবৃন্দ ও সহকর্মীরা :

"সংবাদ ও সত্যের পথিক প্রবীন সাংবাদিক  এমজি বাবর" খোঁজ নিতে ছুটে গেলেন নের্তৃবৃন্দ ও সহকর্মীরা :

"সংবাদ ও সত্যের পথিক প্রবীন সাংবাদিক এমজি বাবর"

খোঁজ নিতে ছুটে গেলেন নের্তৃবৃন্দ ও সহকর্মীরা :

নব জ্যোতি অনলাইন ডেস্ক :

নোয়াখালীর গণমাধ্যম অঙ্গনে পরিচিত নাম, প্রবীণ সাংবাদিক এম জি বাবর। ৪০ দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, মানবাধিকার ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত এই নিষ্ঠাবান মানুষটি আজ লড়ছেন শারীরিক পরীক্ষার মুখোমুখি।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন নোয়াখালী চৌমুহনী প্রাইম হাসপাতালের ২ নম্বর ইউনিটে।

বর্তমানে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়েছে, তবুও মানুষের খোঁজ খবর, ভালোবাসা ও প্রার্থনায় তাঁর চারপাশ যেন আরও শক্ত হয়ে উঠেছে।

মাসিক শৈলী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম জি বাবর শুধু একজন সাংবাদিকই নন,তিনি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রবীণ কর্মপরিষদ সদস্য এবং সত্যকথা বাংলাদেশ নিউজ পোর্টালের নোয়াখালী প্রতিনিধির দায়িত্বও পালন করছেন বহুদিন ধরে।

মানবিকতা, সত্য প্রকাশের সাহস ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে তাঁর নিরলস অবস্থান তাঁকে নোয়াখালী সাংবাদিক সমাজে এক সম্মানিত অবস্থানে তুলে ধরেছে।

গত ১৯ নভেম্বর, বুধবারের সন্ধ্যায় ঘটে যাওয়া দুর্ঘটনাটি ছিল আচমকা। স্থানীয়ভাবে জানা যায়, দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগণ তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী

সাংবাদিক,মিডিয়াকর্মী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান তাঁর খোঁজখবর নিতে।

চিকিৎসাধীন অবস্থায় নব জ্যোতি প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এম জি বাবর জানান,সবার ভালোবাসা আমাকে আবারও শক্ত করেছে। আপনারা আমার জন্য দোয়া করছেন,এটাই সবচেয়ে বড় পাওয়া। আমি সবার প্রতি কৃতজ্ঞ।

এদিকে তাঁর সুস্থতার খোঁজ নিতে ২ নম্বর ইউনিটে সেদিন উপস্থিত হন নোয়াখালী সংসদীয় আসন-৩ থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।

প্রবীণ এই সাংবাদিককে দেখার পর তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত–শিবিরের নেতৃবৃন্দ ও একাধিক সাংবাদিক।

হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে সেদিন যেন এক মানবিকতার মিছিল চোখে পড়েছিল,রাজনীতি, মতাদর্শ আর মতভেদের ঊর্ধ্বে গিয়ে সবাই এসেছিলেন একজন মানুষের পাশে দাঁড়াতে।

সাংবাদিক সমাজের প্রতি শ্রদ্ধা, একতা ও সহমর্মিতার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছিল সেই দৃশ্য।

এম জি বাবরের সহকর্মীরা জানান, তিনি মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ একজন সৎ সংবাদকর্মী।

সমাজের ক্ষুদ্রতম মানুষের কথাও যিনি গুরুত্ব দিয়ে তুলে ধরেন সংবাদে, সেই মানুষটির জন্য আজ নোয়াখালীর বিভিন্ন মহলে দোয়া ও শুভকামনার ঢল নেমেছে।

তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে নব জ্যোতি পরিবার।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.