ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর।

সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর।

সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর।

মোঃ মাহমুদ আলম

বসুরহাট (কোম্পানীগঞ্জ) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের পশ্চিমে কামলার পুল থেকে চাপরাশিরহাটগামী সড়কের বেহাল দশা দীর্ঘদিনের। রাস্তাজুড়ে বড় বড় গর্ত, ভাঙা অংশে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের এই উদাসীনতায় চরম ভোগান্তি পোহাচ্ছে হাজারো পথচারী, রোগী ও স্কুল-কলেজের শিক্ষার্থী।

এই অবস্থায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় মোঃ আব্দুল্লাহ। তিনি বসুরহাট হাসপাতাল গেটের একজন ফার্মেসী ব্যবসায়ী। এলাকায় সদা হাস্যোজ্জ্বল, নামাজী ও সৎ মানুষ হিসেবে পরিচিত।

আজ সকালে দেখা যায়, তিনি নিজ খরচে ইটের খোয়া, বালি ও সিমেন্ট কিনে কয়েকজন শ্রমিক নিয়ে রাস্তার গর্তগুলো ভরাট করছেন। তার এই উদ্যোগে মুগ্ধ হয়ে স্থানীয়রাও হাত লাগান।

পথচারী রহিম উদ্দিন বলেন, "এই গর্তের কারণে গত মাসে দুইজন রিকশা থেকে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সরকার রাস্তা ঠিক করে না, কিন্তু আব্দুল্লাহ ভাই নিজের টাকায় যে কাজ করলেন, তা সত্যিই প্রশংসনীয়।"

এ বিষয়ে মোঃ আব্দুল্লাহ বলেন, "এটা তো সরকারের করার কথা। কিন্তু প্রতিদিন দেখি এই গর্তের জন্য মানুষ এক্সিডেন্ট করে হাসপাতালে আসে। আমার ফার্মেসী হাসপাতাল গেটে হওয়ায় এই কষ্টটা আমি প্রতিদিন দেখি। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সামর্থ্য থেকে একটু চেষ্টা করলাম।"

স্থানীয়দের দাবি, একজন সাধারণ ফার্মেসী ব্যবসায়ী যদি ব্যক্তিগত উদ্যোগে জনগণের ভোগান্তি লাঘবে এগিয়ে আসতে পারে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটির স্থায়ী সংস্কারের ব্যবস্থা করা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.