ঢাকা    ,

সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ নবনির্বাচিত সেক্রেটারি সাংবাদিক মুন্নার

সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ নবনির্বাচিত সেক্রেটারি সাংবাদিক মুন্নার

সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ নবনির্বাচিত সেক্রেটারি সাংবাদিক মুন্নার

শাহাদাত হোসেন

নব জ্যোতি ডেস্ক:

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সেক্রেটারি পদে নির্বাচিত হওয়ায় সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত সেক্রেটারি সাংবাদিক মুন্না।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিক মুন্না তাঁর প্রতি সদস্যদের ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোটের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সদস্যদের দেওয়া আস্থা ও বিশ্বাস তাঁর জন্য অত্যন্ত সম্মানের। একই সঙ্গে নবনির্বাচিত দায়িত্বকে তিনি বড় একটি দায়িত্ব হিসেবে দেখছেন। সদস্যদের দেওয়া বিশ্বাসের মর্যাদা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।

সাংবাদিক মুন্না বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন বড়।” নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ এবং বাপুসের সম্মানিত সদস্যদের সঙ্গে নিয়ে সংগঠনের ঐক্য, মর্যাদা ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি।

নির্বাচনে যারা তাঁকে সমর্থন করেছেন এবং যারা সমর্থন করেননি সবার প্রতিই সমান শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সংগঠনের বৃহত্তর স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। কোনো বিভাজন নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিতে চান তিনি।

তিনি আরও বলেন, সদস্যদের পরামর্শ, সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা আগামী দিনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান নবনির্বাচিত সেক্রেটারি।

সবশেষে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সকল সদস্যের কাছে দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক মুন্না।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.