উন্নত বাংলাদেশ গড়তে টেকসই অবকাঠামো নির্মাণের অঙ্গীকার প্রকৌশলী ইব্রাহিম খলিল রিয়াদের
বিশেষ প্রতিনিধি:
উন্নত বাংলাদেশ গঠন ও টেকসই অবকাঠামো নির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন তরুণ প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল রিয়াদ। অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে দেশের নির্মাণ ও প্রকৌশল খাতে গুণগত পরিবর্তন আনতে চান তিনি।
মোঃ ইব্রাহিম খলিল রিয়াদ, পিতা মোহাম্মদ উল্যা মিরাজ, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি (BSc) এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে সফলভাবে এমএসসি (MSc) ডিগ্রি অর্জন করেছেন।
পেশাগত স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশের প্রকৌশলীদের সর্বোচ্চ জাতীয় প্রতিষ্ঠান 'ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ' (আইইবি)-এর একজন নিবন্ধিত সদস্য।
বর্তমানে তিনি প্রকৌশল ও নির্মাণ বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘এসিএমইসি’ (ACMEC)-এর প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। "সঠিক পরিকল্পনা, নিরাপদ নির্মাণ, উজ্জ্বল ভবিষ্যৎ" এই মূলনীতিকে পাথেয় করে তাঁর প্রতিষ্ঠান আধুনিক, নিরাপদ ও টেকসই স্থাপনা নির্মাণে কাজ করে যাচ্ছে।
দেশ গড়ার এ যাত্রায় কারিগরি পরামর্শ ও মানসম্মত প্রকৌশল সেবা পেতে সরাসরি তাঁর সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে:০১৬০০-২১১৪০৬।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment