চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সুশৃঙ্খল কর্মীদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে: প্রধান অতিথি
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) উপজেলার মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর উদ্দিন রুবেল।
চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুর নবী রুবেলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ।
সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম আহ্বায়ক পদমর্যাদা) নজরুল ইসলাম। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন রুবায়েদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। আজকের সম্মেলনে নেতাকর্মীরা সুশৃঙ্খল আচরণের পরিচয় দিয়েছেন। আগামী দিনের নেতৃত্বও হবে শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক দায়িত্ববোধের ওপর প্রতিষ্ঠিত।
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment