মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সঙ্গে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে (আসরের নামাজের পর) মুছাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পবিত্র আল-কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আলম সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ মো. শাহজাহান এবং বিএনপি নেতা আলমগীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর উদ্দিন রুবেল ও যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ।
মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক শামীমের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম আহ্বায়ক পদমর্যাদা) নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম সিকদার বলেন, “ছাএ রাজনীতি করে আপনারা ভবিষ্যতে নেতা হবেন, ব্যবসায়ী হবেন কিংবা চাকরিজীবী হবেন। আজ যারা বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন, তারা সবাই যোগ্য ও নেতৃত্বের প্রত্যাশী।
কেউ কাঙ্ক্ষিত পদ না পেলেও হতাশ হওয়ার কিছু নেই। ভবিষ্যতে আরও ভালো সুযোগ আসবে। তাই সবাইকে সুশৃঙ্খল ও গঠনমূলক রাজনীতি করতে হবে।”
অন্যান্য বক্তারা বলেন, শিক্ষা, ঐক্য ও প্রগতি-এই তিন মূলমন্ত্রকে ধারণ করে ছাত্রদলের রাজনীতি করতে হবে। সংগঠনের মধ্যে কোনো ধরনের গ্রুপিং বা বিভেদ বরদাশত করা হবে না। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য বজায় রেখে ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
সম্মেলনের একপর্যায়ে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের হাতে সদস্য ফরম তুলে দেন।
ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment