রামপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
অছাত্রদের দিয়ে কমিটি নয়, শিক্ষার্থীদের মধ্য থেকেই নেতৃত্ব গঠনের আহ্বান
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং রামপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সঙ্গে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) উপজেলার বামনী ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর উদ্দিন রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর নবী রাজু। সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম।
প্রধান অতিথি "হোসেন মোহাম্মদ এরশাদ"
বলেন, রামপুর একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। তবে আজকের কর্মসূচিতে নেতাকর্মীরা প্রত্যাশিত শৃঙ্খলা প্রদর্শন করতে পারেননি। সদস্য ফরম বিতরণ করা হলেও অনির্দিষ্টকালের জন্য কমিটি ঘোষণা স্থগিত থাকতে পারে।
নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রকৃত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অছাত্রদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হবে না।তিনি আরও বলেন, সংগঠনের নেতৃত্বে যোগ্য, ত্যাগী ও সক্রিয় শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে কোনো অছাত্রকে অন্তর্ভুক্ত করা উচিত নয়। ব্যক্তিগত সুপারিশ বা প্রভাবের পরিবর্তে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মূল্যায়নের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। তাঁরা সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত খান বাহাদুর, সাবেক চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আফতাব উদ্দিন, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম বুলবুল ও কাজী একরামুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল হক এম.এ, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও সৌরভ উদ্দিন, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক নুরুল আমিন সুমন ও সাবেক সদস্য সচিব মো. আলী জিয়াদ।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment