ঢাকা    ,
সংবাদ শিরোনাম : সেনবাগে মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৫ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার যে অতীত আমাদের পথ দেখায় একমুঠো কবিতা।মু ইব্রাহিম খলিল জসিম। সব কিছু বিচ্ছিন্ন হতে চলেছে। মোহাম্মদ কুতুবউদ্দিন। কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা চরহাজারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করলেন ইমাম হোসেন সোহেল কবিরহাটে মেধার স্বীকৃতি: জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সম্মাননা যে দেশে সুযোগে সবাই চোর, সে দেশে কী করে উদিত হবে সোনালী ভোর? বক্তৃতার রাজনীতি, আমলা-নেতার স্বস্তি আর আমজনতার দীর্ঘশ্বাস ইউপি নির্বাচন: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, সাত ধাপে ভোটের প্রাথমিক পরিকল্পনা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৬-২০২৭ সেশনের কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া ও সেক্রেটারি জেনারেল ইসমাঈল

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৬-২০২৭ সেশনের কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া ও সেক্রেটারি জেনারেল ইসমাঈল

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৬-২০২৭ সেশনের কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া ও সেক্রেটারি জেনারেল ইসমাঈল​

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এতে সর্বসম্মতিক্রমে জাকারিয়া হোসাইন জাকির কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মুহাম্মদ ইসমাঈল খন্দকারকে নতুন সেশনের জন্য সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে।​

সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল ও নীতিনির্ধারণী প্রক্রিয়ার মাধ্যমে নতুন এই সেশনের নেতৃত্ব নির্ধারণ করা হয়। নবনির্বাচিত সভাপতি জাকারিয়া হোসাইন জাকির ও নতুন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাঈল খন্দকার দায়িত্ব গ্রহণের পর দেশ, জাতি ও ছাত্রসমাজের কল্যাণে সাংগঠনিক কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।​

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী মূল্যবোধ, সুশিক্ষা এবং নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে নতুন নেতৃত্ব কাজ করে যাবে। একই সাথে দেশব্যাপী ছাত্রসমাজের বিভিন্ন অধিকার রক্ষা ও সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।​

নতুন সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেলকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.