ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার ২০২৬-২৭ সেশনের নতুন নেতৃত্বের মনোনয়ন সম্পন্ন হয়েছে। এতে জেলা শাখার সভাপতি হিসেবে ইয়াকুব মিয়াজী ও সেক্রেটারি হিসেবে মাহমুদুল হাসান এবং শহর শাখার সভাপতি হিসেবে ইয়াসিন আরাফাত ও সেক্রেটারি হিসেবে ওমায়ের হাসনাত মনোনীত হয়েছেন।

শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ নোয়াখালী জেলা ডি.এ.এম.এম. কনফারেন্স হলে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে নতুন নেতৃত্বের মনোনয়ন ও শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম বিষয়ক সম্পাদক আহসান আহমদ খান।

নতুন নেতৃত্বের মাধ্যমে নোয়াখালী জেলা ও শহর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সংগঠনের ঘোষিত লক্ষ্য—জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবকে সামনে রেখে দায়িত্বশীল ও সহযোগী সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

নবনির্বাচিত ও মনোনীত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.