ঢাকা    ,
সংবাদ শিরোনাম : ছোটগল্প: নিহা ও একটি অদৃশ্য উপাখ্যান। একনেকে মুছাপুর রেগুলেটর প্রকল্প অনুমোদন মুছাপুরে উৎসবের আমেজ সন্তানের সঠিক পথচলায় অভিভাবকদের সচেতনতা অপরিহার্য: সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ আমার মেয়ে। কবি আল হেলাল। কবি মুঃ ইব্রাহিম খলিল জসিমের কবিতার মেলা। গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা কবি কুতুবউদ্দিনের একগুচ্ছ সনেট কবিতা । একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকা অনুমোদন কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথ চলায় জাহিদুর রহমান রাজন কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

বেগমগঞ্জে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে পরিকল্পিত হয়রানি ও অপপ্রচারের অভিযোগ:

বেগমগঞ্জে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে পরিকল্পিত হয়রানি ও অপপ্রচারের অভিযোগ:

বেগমগঞ্জে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে পরিকল্পিত হয়রানি ও অপপ্রচারের অভিযোগ:

এম জি বাবর, নোয়াখালী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ১০ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচনী প্রচারে বাধা,বেহেশতের টিকিট বিক্রি সংক্রান্ত অপপ্রচার এবং রিটার্নিং অফিসারের কাছে মিথ্যা মামলা দায়েরসহ নানা কৌশলে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে।

শনিবার রাত ৮টায় চৌমুহনী পূর্ব বাজারস্থ উৎসব কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করা হয়।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি এলডিপি, এনসিপি, খেলাফত মজলিশসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জামায়াত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছে। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘বেহেশতের টিকিট বিক্রি’সহ নানা মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে এবং রিটার্নিং অফিসারের কাছে মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশ নষ্ট করার একটি সুপরিকল্পিত কৌশল। তবে যতই হয়রানি করা হোক না কেন, নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। এ ধরনের চাপ ও ষড়যন্ত্রে তারা বিচলিত হবেন না বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বেগমগঞ্জে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে পরিকল্পিত হয়রানি ও অপপ্রচারের অভিযোগ ৭১ ও ২৪-এর চেতনাকে ধারণ করি। মিথ্যা তথ্য দিয়ে ভোটারদের বিভ্রান্ত করার যত চেষ্টা করা হোক না কেন, ভোটাররা জামায়াতে ইসলামীর প্রার্থীর সততা ও যোগ্যতা যাচাই করে বিপুল ভোটে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

এতে প্রধান প্রতিদ্বন্দ্বী পক্ষ নিরুপায় হয়ে কেন্দ্র দখল, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া এবং প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি বেগমগঞ্জবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেওয়া হবে না এবং জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.