বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত
মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি সুলতান নাছির উদ্দিন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মাস্টার জাহাঙ্গীর আলম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাপরাশিরহাট ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার, কোম্পানীগঞ্জ বণিক সমবায় সমিতি লিমিটেডের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মান্নান মুন্নাসহ সমিতির কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা।
বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশনে সমিতির সার্বিক কার্যক্রম, সাংগঠনিক বিষয়াদি এবং বাজেটসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের বার্ষিক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় সমিতির সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment