কোম্পানীগঞ্জে জামায়াতের ৮ ইউনিয়নে আমীর নির্বাচন সম্পন্ন
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
রোকনদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব পেলেন ৮ নেতা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮টি ইউনিয়ন শাখার আমীর নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে সংগঠনের রোকনদের প্রত্যক্ষ ভোটে পৃথকভাবে ৮ ইউনিয়নের আমীর নির্বাচিত করা হয়।
নির্বাচনে ১ নম্বর সিরাজপুর ইউনিয়নে মাওলানা ওমর ফারুক, ২ নম্বর চরপার্বতী ইউনিয়নে কাজী নজরুল ইসলাম, ৩ নম্বর চরহাজারী ইউনিয়নে মাওলানা আনোয়ার হোসেন, ৪ নম্বর চরকাঁকড়া ইউনিয়নে মাস্টার বেলায়েত হোসেন আমীর নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ৫ নম্বর চরফকিরা ইউনিয়নে মাওলানা নুর আল ফয়সল, ৬ নম্বর রামপুর ইউনিয়নে মাওলানা আবদুল্লাহ, ৭ নম্বর মুছাপুর ইউনিয়নে আবু তাহের এবং ৮ নম্বর চরএলাহী ইউনিয়নে মাওলানা আইয়ুব আলী আমীর নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংগঠনের অভ্যন্তরীণ সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে রোকনদের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব নির্বাচন করা হয়। এর মাধ্যমে ইউনিয়নগুলোতে নতুন নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
নবনির্বাচিত আমীরদের ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে তাঁদের নেতৃত্বে সংশ্লিষ্ট ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনসম্পৃক্ত হবে;এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
নবনির্বাচিত নেতাদের উদ্দেশে শুভকামনা জানিয়ে নেতাকর্মীরা মহান আল্লাহর কাছে তাঁদের ওপর অর্পিত আমানত ও সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক এবং দায়িত্ব পালনে কল্যাণ ও সফলতা কামনা করেছেন।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment