ঢাকা    ,
সংবাদ শিরোনাম : ছোটগল্প: নিহা ও একটি অদৃশ্য উপাখ্যান। একনেকে মুছাপুর রেগুলেটর প্রকল্প অনুমোদন মুছাপুরে উৎসবের আমেজ সন্তানের সঠিক পথচলায় অভিভাবকদের সচেতনতা অপরিহার্য: সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ আমার মেয়ে। কবি আল হেলাল। কবি মুঃ ইব্রাহিম খলিল জসিমের কবিতার মেলা। গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা কবি কুতুবউদ্দিনের একগুচ্ছ সনেট কবিতা । একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকা অনুমোদন কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথ চলায় জাহিদুর রহমান রাজন কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

বসুরহাটে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের শক্তিশালী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত:

বসুরহাটে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের শক্তিশালী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত:

বসুরহাটে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের শক্তিশালী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত:

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় বসুরহাট পৌরসভায় দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের পক্ষে এক বিশাল ও উৎসবমুখর মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়। প্রচারণার প্রথম দিনেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বসুরহাটে এ মিছিল আয়োজন করেন।

মিছিলটি বসুরহাট বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আশপাশের ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীদের হাতে দলীয় ব্যানার, ফেস্টুন ও পোস্টার শোভা পায়।

এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নিজেদের সক্রিয় উপস্থিতি জানান দেন এবং সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ সৃষ্টি করেন।

পাশাপাশি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পৃথক পৃথক মিছিল, মাইকিং ও লিফলেট বিতরণ কর্মসূচিও পরিচালিত হয়।

মিছিল ও প্রচারণা কর্মসূচিকে কেন্দ্র করে বসুরহাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জামায়াত নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে ভোটারদের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পাবেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.