ঢাকা    ,
সংবাদ শিরোনাম : চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর।

চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির

চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির

চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির

দুঃসময়ের পরীক্ষিত নেতা নজরুল ইসলাম জহিরকে ঘিরে নতুন স্বপ্নের বুনেছেন চরফকিরাবাসী,

মাদক মুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি​

বিশেষ প্রতিনিধি:

আসন্ন ৫ নং চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনি হাওয়া। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন তৃণমূলের রাজপথ কাঁপানো নেতা নজরুল ইসলাম জহির।

ইউনিয়নবাসীর নিরাপত্তা, মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠন এবং একটি আধুনিক চরফকিরা ইউনিয়ন উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি জোরদার নির্বাচনি প্রস্তুতি নিচ্ছেন।​

নজরুল ইসলাম জহির আশা প্রকাশ করে বলেন, দল ও স্থানীয় সংসদ সদস্য (এমপি) সাহেব যদি তাকে যোগ্য মনে করে মনোনয়ন প্রদান করেন, তবে তিনি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নির্বাচনের ময়দানে থাকবেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে চরফকিরা ইউনিয়নের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তার সুব্যবস্থা করাই হবে তার প্রধান অগ্রাধিকার।​বিগত শাসনামলে দলের জন্য নিজের ত্যাগের চিত্র তুলে ধরে তিনি ক্ষোভ ও দুঃখের সাথে উল্লেখ করেন, "আমি ৪২টি রাজনৈতিক মামলার আসামি। যারা রাজনীতির সুদিনে এসে ভিড় জমিয়েছে, সেই 'দুদিনের নেতারা' নেতাকর্মীদের কষ্ট বুঝবে না।

গত ১৭ বছরে নির্যাতন সহ্য করা তৃণমূল কর্মীদের দুঃখ-কষ্ট আমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না।" নিজেকে বিএনপির রাজপথের ও দুঃসময়ের কর্মী হিসেবে দাবি করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার কর্মীদের আবেগ, কষ্ট ও হিসাব-নিকাশ তিনি নিজেই বুঝবেন এবং অন্য কাউকে তা বুঝতে দেবেন না।​

জনগণের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, "নির্বাচন এলে অনেক প্রার্থীই নানা রকম মুখরোচক প্রতিশ্রুতি দেন এবং বড় বড় কথা বলেন। কিন্তু আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ চেয়ারম্যান নির্বাচিত করলে আমি কী ভূমিকা রাখি ও কীভাবে কাজ করি, তা সবাই নিজ চোখে দেখবেন।

"​নিজের ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে নজরুল ইসলাম জহির বলেন, চরফকিরাকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার একমাত্র উদ্দেশ্য। তিনি স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, চরফকিরা ইউনিয়নে কোনো মাদক, মাদকসেবী বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। কিশোর গ্যাং কালচার সম্পূর্ণ নির্মূল করে তরুণ সমাজকে সুপথে ফিরিয়ে আনা হবে।​

স্থানীয় ভোটাররা মনে করছেন, নজরুল ইসলাম জহিরের মতো ত্যাগী, সৎ ও পরীক্ষিত রাজনৈতিক কর্মী চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল জনসমর্থন পাবেন। তৃণমূলের নেতাকর্মীরাও তার মনোনয়ন প্রাপ্তির বিষয়ে দারুণ আশাবাদী।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.