ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বাদ মাগরিব চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত আল ফালাহ ফরায়েজি দাখিল মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার বিষয়ে সভায় আলোচনা হয়।

সাদ্দাম হোসেনের সঞ্চালনায় পবিত্র আল-কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কবি আবুল হোসেন সিরাজী।

সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম মানিক, জামাল নেতা, বিএনপি নেতা সাইফুল ইসলাম, সেলিম, জামাল পাটোয়ারী, মাইনউদ্দিন, ফারুক হোসেন ও সাবেক ছাত্রনেতা সাইফুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভায় স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের অতীত স্মৃতিচারণ করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা এবং দলীয় নেতাকর্মীদের অতীত ভূমিকার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

বক্তারা দলের দুঃসময়ে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদানের আহ্বান জানান।

এ ছাড়া এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় জনগণের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে রাজনৈতিক নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সভায় আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন, এমন কিছু ব্যক্তির ভূমিকা নিয়েও সমালোচনা করা হয়। বক্তারা দলীয় আদর্শ ও অবস্থানের প্রতি অবিচল থাকা এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের অবদান স্মরণ রাখার ওপর গুরুত্ব দেন।

বক্তারা আরও বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত মতপার্থক্য দূরে রেখে দলীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.