জনসেবা ও উন্নয়নের প্রত্যয় নিয়ে চরহাজারী ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ইমাম হোসেন সোহেল
নবজ্যোতি ডেস্ক:
স্থানীয় উন্নয়ন, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং একটি মানবিক সমাজ গঠনের অদম্য উৎসাহ ও প্রত্যয় নিয়ে চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিত্ব ইমাম হোসেন সোহেল।
"সেবাই হোক আমার রাজনীতি" এই স্লোগানকে সামনে রেখে তিনি এলাকার সর্বস্তরের মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শিক্ষাগত জীবনে ইমাম হোসেন সোহেল রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস ডিগ্রি এবং পরবর্তীতে এমএসএস (মাস্টার্স) সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষায় শিক্ষিত এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।
তার বর্ণাঢ্য সাংগঠনিক ক্যারিয়ারে তিনি ৩নং চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতির পাট চুকিয়ে তিনি নিজেকে সামাজিক ও মানবিক কল্যাণে নিবেদিত করেছেন।
বর্তমান দায়িত্ব ও সামাজিক সম্পৃক্ততার অংশ হিসেবে তিনি চরহাজারী ১নং ওয়ার্ডের দারুল ফালাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানোর মানসিকতা থেকে তিনি 'অফুরন্ত ব্লাড ব্যাংক'-এর এলিট ক্লাবের সদস্য হিসেবেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এলাকার সাধারণ ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মনে করছেন, ইমাম হোসেন সোহেলের মতো শিক্ষিত, সৎ এবং জনহিতৈষী তরুণ নেতৃত্ব স্থানীয় পর্যায়ে নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
মাদক, সন্ত্রাস ও অনিয়মমুক্ত একটি শান্তিময় সমাজ গঠনে তারুণ্যের এই প্রতিনিধি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে স্থানীয়রা আশাবাদী।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরহাজারী ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তাকে সমর্থন জানিয়ে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ইমাম হোসেন সোহেল ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করে বলেন, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের প্রতিটি মানুষের নাগরিক অধিকার সুরক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাবেন। তার এই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে পুরো এলাকায় এক ধরনের ইতিবাচক সাড়া ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment