ঢাকা    ,

কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলন শেষে ২০২৭–২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর থানা সম্মেলন ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইং বিকেলে বসুরহাট জিরো পয়েন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের কোম্পানীগঞ্জ থানা সভাপতি এম এ এস হারুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফি উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সেক্রেটারি হাফেজ মাওলানা কাওসার আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক প্রভাষক দিদার হোসেন এবং কবিরহাট উপজেলা সভাপতি মাওলানা আবু নাছের।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সুরা সদস্য মো. অলি উল্যাহ, মুছাপুর ইউনিয়ন সেক্রেটারি খালেদ সাইফুল্লাহ আদনান, যুবনেতা হাফেজ মাওলানা আবদুল লতিফ, ছাত্রনেতা মো. নুর নবীসহ সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা ইসলামী মূল্যবোধ, ন্যায়-নীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।সম্মেলনের শেষপর্যায়ে কোম্পানীগঞ্জ থানা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরে ২০২৭–২০২৮ সেশনের জন্য নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।এতে এম এ এস হারুনকে চতুর্থবারের মতো সভাপতি এবং সাবেক সেক্রেটারি মাওলানা শফি উল্যাহকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক।পরে অনুষ্ঠিত হয় ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.