।।জন্ম ও মৃত্যু নিবন্ধনে অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান।।
চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা গ্রহণের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী।
সেবাপ্রার্থী জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা গ্রহণের সময় সরকারি নির্ধারিত ফি ছাড়া কোনো ধরনের অতিরিক্ত অর্থ প্রদান করা যাবে না। কেউ সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করলে তা প্রদান না করার জন্য তিনি ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ জানান।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment