ফেনীতে দারুল উলূম আল হোসাইনিয়া ওলামাবাজার মাদরাসার ৮১তম বার্ষিক মাহফিল ২৬ ও ২৭ নভেম্বর
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম আল হোসাইনিয়া ওলামাবাজার মাদরাসার ৮১তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৬ ও ২৭ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলের কার্যক্রম প্রতিদিন বাদ জোহর থেকে শুরু হবে। মাহফিলে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী বক্তাগণ উপস্থিত থেকে কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা ও বয়ান পেশ করবেন।
মাহফিলকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন।
দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এ প্রতিষ্ঠানটি। কওমি শিক্ষাধারার এ মাদরাসা থেকে শিক্ষা অর্জন করে বহু শিক্ষার্থী দেশ-বিদেশে দ্বীনি শিক্ষা, দাওয়াত ও ইসলামের খেদমতে সুনাম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম স্থানীয় এলাকাসহ বৃহত্তর সমাজে প্রশংসিত।
মাদরাসার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম আদীব (দা. বা.) মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি, দ্বীনপ্রিয় জনতা ও সর্বস্তরের মানুষকে যথাসময়ে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা শ্রবণ এবং মাহফিলের আধ্যাত্মিক পরিবেশ থেকে উপকৃত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment