সাংবাদিকতা ও মানবিক অবদানের স্বীকৃতি সম্মাননা সনদ পেলেন সাংবাদিক ''কামরুল হাসান রুবেল"
সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড প্রচার, মানবিক মূল্যবোধ বিকাশ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভূমিকার জন্য ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর সম্মাননা সনদ অর্জন
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, সমাজের অসংগতি তুলে ধরা, মানুষের দুঃখ-দুর্দশার কথা বলা এবং মানবিক উদ্যোগগুলোকে আলোর মুখ দেখানোও একজন সাংবাদিকের দায়িত্বের অংশ।
সেই দায়িত্ববোধ, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রচার-প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ পেয়েছেন সাংবাদিক কামরুল হাসান রুবেল।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেলে নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। সমাজকল্যাণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সংগঠনের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম প্রচার-প্রসারে আন্তরিক সহযোগিতা ও নিরলস ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
কামরুল হাসান রুবেল ‘সময়ের কণ্ঠস্বর’ ও ‘চ্যানেল এস’-এর কোম্পানীগঞ্জ-কবিরহাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে তিনি স্থানীয় জনজীবন, সামাজিক সমস্যা, মানুষের প্রত্যাশা ও সম্ভাবনার নানা দিক সংবাদমাধ্যমে তুলে ধরছেন।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সমাজের অসংগতি প্রকাশ এবং মানবিক উদ্যোগগুলোকে পাঠক ও দর্শকের সামনে তুলে ধরার মধ্য দিয়ে তিনি সাংবাদিকতার দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।
পেশাগত সাংবাদিকতার পাশাপাশি তিনি আর্থসামাজিক ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি দৈনিক আমার সংবাদ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং নোয়াখালী ভিশন চ্যানেলের দায়িত্বশীল হিসেবে কাজ করছেন।
এ ছাড়া চরপার্বতী হাফেজ আবদুর রহিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে কামরুল হাসান রুবেল বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার পাশাপাশি সমাজের ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ড তুলে ধরতে তিনি ভবিষ্যতেও কাজ করে যাবেন।
তাঁর এ অর্জনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঘনিষ্ঠজনেরা তাঁর সাংবাদিকতা, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজের অসংগতি তুলে ধরার সাহসী ভূমিকার প্রশংসা করে ভবিষ্যৎ পথচলায় উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment