ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনসেবার সুবাতাস ও আগামীর স্বপ্ন চরপার্বতীর ভবিষ্যৎ রূপকল্পে 'মোহাম্মদ জামাল বাহার' কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী ছাত্রদলের বিক্ষোভ বায়তুল মোকাররম ঘিরে রাজনৈতিক উত্তাপ: জামায়াতবিরোধী কর্মসূচি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সিরাতাল মুস্তাকিম-'সরল পথের দিশা ও সুফি সাধকদের শিক্ষা ' কোম্পানীগঞ্জে রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৫০ শিক্ষার্থী নোয়াখালীর সুধারামে গাঁজাসহ গ্রেপ্তার, আদালতে ৬ মাসের কারাদণ্ড বসুরহাট বাজারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ কবি মুঃ ইব্রাহিম খলিল জসিম এর কাব্য। হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা জুলাই আন্দোলনে আমার স্মৃতিময় একদিন

কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী ছাত্রদলের বিক্ষোভ

কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী ছাত্রদলের বিক্ষোভ

কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী ছাত্রদলের বিক্ষোভ

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদল।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

‘আমরা সবাই তারেক হবো, দেশ গড়ার অংশ নেব; আমরা সবাই ফখরুল হবো, কোম্পানীগঞ্জ গড়ার অংশ নেব’—এ স্লোগান সামনে রেখে পেশকারহাট ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পেশকারহাট বাজার প্রদক্ষিণ করে রাস্তারমাথা এলাকায় গিয়ে শেষ হয়। এতে ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক তথ্যবিষয়ক সম্পাদক ইয়াছিন মাহমুদ সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীজ আজমির, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান মুক্কি এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল জাবের।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি তাজুল ইসলাম স্বপন, ছাত্রদল নেতা সানিয়াত ইসলামসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ সমাজের জন্য গুরুতর সমস্যা। এসব অপরাধ তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, সামাজিক নিরাপত্তা ও সুস্থ বিকাশের পথে বাধা সৃষ্টি করে। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। একই সঙ্গে মাদক নির্মূল, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।

একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.