নোয়াখালীতে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী ও দায়িত্বশীলদের প্রশিক্ষণ
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার মানবসম্পদ বিভাগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী ও দায়িত্বশীলদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) নোয়াখালীতে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা, সাংগঠনিক প্রস্তুতি, প্রার্থীদের দায়িত্ব ও নির্বাচনী কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা খাইরুল আলম বুলবুল, নোয়াখালী পৌরসভা মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির, শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি রাশেদ বিল্লাহ আলমগীরসহ জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল এবং ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিধিবিধান ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি নির্বাচনী মাঠে সাংগঠনিকভাবে কীভাবে দায়িত্ব পালন করতে হবে, প্রার্থীদের করণীয় এবং দলীয় প্রস্তুতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক সমন্বয় এবং নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment