ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আমি বিদ্রোহ! মোঃ হাসান বিন ইউসুফ

আমি বিদ্রোহ!  মোঃ হাসান বিন ইউসুফ

আমি বিদ্রোহ!

মোঃ হাসান বিন ইউসুফ

আমি চিরদুর্দম, দুর্বিনীত, অশান্ত আগুন,

আমি বজ্রের হাসি আমি ঝঞ্ঝার রণধ্বনি গুণ!

আমি প্রলয়ের নৃত্য, আমি ধ্বংসের উল্লাস,

অন্যায়ের বুকে আমি রক্তজাগানো সর্বনাশ!

আমি শৃঙ্খলভাঙার তেজ, আমি কারাগারের ক্ষোভ,

আমি বঞ্চিতের চোখে জ্বলা প্রতিশোধের রোদ!

আমি মজলুমের কান্না, আমি রক্তের আর্তনাদ,

আমি অত্যাচারের বুকে লিখি বিদ্রোহের ফয়সালার ফাঁদ!

আমি আগ্নেয়গিরি অন্তরে আমার লাভার ঢেউ,

আমি কালবৈশাখী সব অন্যায় উড়িয়ে নিয়ে যাই বয়ে!

আমি মৃত্যুকে হেসে বলি এসো খেলি আজ,

আমি অমর বিদ্রোহী ভয়কে করি লাজ!

আমি থামি না, ঝুঁকি না, বাঁধ মানি না কোনোদিন,

আমি স্বাধীনতার ডাকে জ্বলি আমি চির অগ্নিদিন!

আমি সত্যের তরবারি, আমি ন্যায়ের বজ্রঘাত,

আমি মানবতার যোদ্ধা আমি বিদ্রোহের প্রভাত।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.