ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রিয়তমা তুমি ইদ্রিস হাসান মাসিক নব জ্যোতি কবিরহাট, নোয়াখালী

প্রিয়তমা তুমি  ইদ্রিস হাসান মাসিক নব জ্যোতি  কবিরহাট, নোয়াখালী

প্রিয়তমা তুমি

ইদ্রিস হাসান

মাসিক নব জ্যোতি

কবিরহাট, নোয়াখালী

প্রিয়তমা তুমি মুছে দেবে

ঘামে ভেজা কপাল,

ভালোবাসার ছবি এঁকে

গড়বে অনন্য এক দেয়াল।

ঝড়-তুফানে জীবনপথে

নামতে পারে অকাল,

বুকে ঈমান রেখে প্রিয়

রাখব তোমায় খেয়াল।

পুরুষ একা পারে না গড়তে

সুখের সংসার ঠিক,

বুদ্ধিমতী স্ত্রীর গুণে তবেই

বাড়ে জীবন দিক।

অতি আবেগে যারা ছুটে

ভুল মানুষের পিছু,

বেঠিক নিশানায় তীর ছুঁড়ে

হয় মুখখানি নিচু।

যদি তুমি চাও, দিতে পারো

মায়া মাখা পরশ,

সতর্ক দৃষ্টি, ধৈর্যের শিকড়ে

জাগুক মনের হরষ।

শয়তান আসবে ধোঁকা দিতে

চেষ্টা করবে বারবার,

প্রভুর আশ্রয়ে থেকো প্রিয়

ঈমান রাখো অটলবার।

ক্ষণস্থায়ী এই পৃথিবীতে

স্বল্প দিনের সংসার,

প্রণয়-প্রীতিতে আসুক সুখ

হোক নব সমাহার।

উচ্চ বিলাস কল্পনাতে

রাখো না দৃষ্টি ঘুর,

অল্প তুষ্ট থেকে প্রিয় তুমি

করো প্রতিদিন শোকর।

ছোট্ট জীবনের চাওয়া-পাওয়া

হয় না কভু পূরণ,

সবই রবে ফেলে শেষে

আসবে নেমে মরণ।

জায়নামাজে বসে যদি

করো রবের তরে কান্না,

সেই অশ্রু একদিন ঝরবে

জান্নাতি এক ঝর্ণা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.