ঢাকা    ,
সংবাদ শিরোনাম : অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় আলোচনায় চরপার্বতীর সাবেক চেয়ারম্যান"নুরুল আমিন" দীর্ঘ রাজনৈতিক পথচলায় চরপার্বতীর চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী "একরামুল হক মিলন" কোম্পানীগঞ্জে সৈয়দিয়া আজগর আলি দাখিল মাদ্রাসায় শিক্ষক বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মানুষের খেদমতই লক্ষ্য, বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী হতে চান হাকিম শহীদ উল্লাহ গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপস বাংলাদেশের উদ্যোগে ৬০০ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলার ৪০ ফিট খাল পুনরুদ্ধার চরহাজারীতে ‘হাজারীবাসা মিনিবার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত মেয়ে হলো মায়ার কানন। আল হেলাল বসুরহাটে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা শনিবার, অংশ নেবে ২,২৮৭ শিক্ষার্থী ইসলাম, ঈমান ও ইহসান: হাদিসে জিব্রাইলের শিক্ষণীয় শিক্ষা: মুঃ ইব্রাহীম খলিল জসিম কোম্পানীগঞ্জে যোগিদিয়া যুব সংঘের বিজয়া সম্মিলন, শিক্ষার্থীদের সংবর্ধনা

বসুরহাটে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা শনিবার, অংশ নেবে ২,২৮৭ শিক্ষার্থী

বসুরহাটে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা শনিবার, অংশ নেবে ২,২৮৭ শিক্ষার্থী

বসুরহাটে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা শনিবার, অংশ নেবে ২,২৮৭ শিক্ষার্থী

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা–২০২৬। মেধা বিকাশ ফাউন্ডেশনের পরিচালনায় এবং নোয়াখালী ওয়ারিয়র্সের পৃষ্ঠপোষকতায় এ পরীক্ষায় প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ২ হাজার ২৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বসুরহাটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র দুটি হলো বসুরহাট আব্দুল হালিম কোরোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় এবং মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষায় প্রথম শ্রেণিতে ২০২ জন, দ্বিতীয় শ্রেণিতে ২২৯ জন, তৃতীয় শ্রেণিতে ১৯৮ জন, চতুর্থ শ্রেণিতে ২৮৮ জন এবং পঞ্চম শ্রেণিতে ৩৭০ জন শিক্ষার্থী অংশ নেবে। নিম্ন মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণিতে ১৬৮ জন, সপ্তম শ্রেণিতে ১৬৪ জন ও অষ্টম শ্রেণিতে ১৩৯ জন এবং মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে ১০৭ জন ও দশম শ্রেণিতে ৬০ জন পরীক্ষার্থী রয়েছে বলে জানানো হয়েছে।

মেধা বিকাশ ফাউন্ডেশনের কার্যক্রমে সহযোগিতা করছেন ফাউন্ডেশনের সভাপতি ও ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু নাচের, সহসভাপতি ও বসুরহাট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইমাম উদ্দিন মিয়াজী, সহসম্পাদক ও মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসান, বিএসসি (অনার্স), এমএসসি (গণিত) এবং সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাঈন উদ্দিন মিন্টু।

আয়োজকদের লক্ষ্য, শিক্ষার্থীদের মধ্যে আদর্শবোধ, মেধা, যোগ্যতা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দক্ষতা ও কর্মমুখী চিন্তার বিকাশ ঘটানো। একই সঙ্গে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উপযুক্ত মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং একটি সুস্থ, সুন্দর ও মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে মেধা বিকাশ ফাউন্ডেশন কাজ করছে।

ফাউন্ডেশনটি বছরব্যাপী বৃত্তি পরীক্ষা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাঠাভ্যাসে উৎসাহ প্রদান, খেলাধুলার আয়োজন, বৃক্ষরোপণ এবং পরিবেশদূষণ রোধে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখনীশক্তি বিকাশে বিভিন্ন ম্যাগাজিন ও সাময়িকী প্রকাশের উদ্যোগও গ্রহণ করে।

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে এ বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.