ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:

দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:

দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:

সোহেল, দাগনভূঞা,ফেনী।

আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি,পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়। এ স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী দাগনভূঞা উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে।

১ডিসেম্বর সোমবার সকাল থেকে দাগনভূঞা বাজার এলাকায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিসচার কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এরপর সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান, কেক কাটা ও দোয়া, মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীদুল ইসলাম।

নিসচা দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও

সাংবাদিক সোহেল এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম,উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নুর নবী দুলাল,

মোহনা টিভির ডেস্ক ইনচার্জ শহীদুল আলম ইমরান,

দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখার,

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইসমাইল,

ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলাউদ্দিন আলো,

নিসচা উপদেষ্টা মিজানুর রহমান হিরো,

মেডিকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু হায়দার পলিন,বন্ধুর বন্ধন সভাপতি গোলাম রসুল মেনন,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,সিএনজি মালিক ও চালক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন

গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার কার্যক্রমে সন্তুষ্ট হয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অফিসের জন্য একটি স্টিলের আলমারি উপহার দেওয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিরাপদ ও দুর্ঘটনামুক্ত সড়ক গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.