ঢাকা    ,
সংবাদ শিরোনাম : চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর।

ছোট ফেনী নদীর তীব্র স্রোতে চরপার্বতীতে ভাঙন আতঙ্ক, দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণের দাবি:

ছোট ফেনী নদীর তীব্র স্রোতে চরপার্বতীতে ভাঙন আতঙ্ক, দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণের দাবি:

ছোট ফেনী নদীর তীব্র স্রোতে চরপার্বতীতে ভাঙন আতঙ্ক, দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণের দাবি:

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নে ছোট ফেনী নদীর তীব্র স্রোত ও জোয়ারের পানিতে নদীভাঙনের আশঙ্কা বেড়েছে।

শুক্রবার ১৭ জুলাই মৌলভীবাজার-বসুরহাট সড়কের একটি অংশ জোয়ারের পানিতে প্লাবিত হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমের শুরুতেই নদীর এমন তীব্র স্রোত দেখা দেওয়ায় আগামী দুই থেকে তিন মাসে নদীভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এতে মিয়াজীপাড়া এলাকার আজিম সারেং বাড়ি, মৌলভীবাজার-বসুরহাট সড়কের অংশবিশেষ এবং মৌলভীবাজার আদর্শপাড়াসহ নদীতীরবর্তী বহু বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে শত শত পরিবার ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।স্থানীয়রা জানান, মাননীয় সংসদ সদস্যের উদ্যোগে কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা ভাঙন প্রতিরোধে পর্যাপ্ত নয়।

নদীর তীব্র স্রোতের কারণে বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়ছে।এ অবস্থায় এলাকাবাসী দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণ, পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ বরাদ্দ এবং নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের ভাষ্য, দ্রুত পদক্ষেপ না নিলে বর্ষার বাকি সময় জুড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়বে পুরো এলাকা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.