ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি? ছোট ফেনী নদীর তীব্র স্রোতে চরপার্বতীতে ভাঙন আতঙ্ক, দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণের দাবি: ।।ভার্চুয়াল বন্ধুত্ব, বাস্তব জীবনের ঝুঁকি: সম্পর্ক রক্ষায় সচেতন হই।। ---------মোহাম্মদ উল্যা মিরাজ --------

চরপার্বতীতে নুর আলম মেম্বারের আয়োজনে বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত:

চরপার্বতীতে নুর আলম মেম্বারের আয়োজনে বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত:

চরপার্বতীতে নুর আলম মেম্বারের আয়োজনে বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে নুর আলম মামুন মেম্বারের আয়োজনে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় চার শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক মিলনমেলায় পরিণত হয়। দলমত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও সমাজসেবক শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন,হাফেজ আবুল খায়ের, সাবেক ছাত্রনেতা সামসুদ্দীন, আতিকুর রহমান, নজরুল ইসলাম, যুবনেতা হাসান আল মামুন, নাজমুল ইসলাম, মাওলানা শামসুল আরেফিন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান, এনসিপি নেতা মামুন নায়েক, কুয়েত প্রবাসী হেলাল, ব্যাংকার আবুল বাসার এবং দুবাই প্রবাসী সাইফুলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মাওলানা শামসুল আরেফিন রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধি বিষয়ে গুরুত্বপূর্ণ দারস প্রদান করেন।

অনুষ্ঠানে আয়োজক নুর আলম মামুন মেম্বার বলেন,

আমাদের মূল উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি করা। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.