ঢাকা    ,
সংবাদ শিরোনাম : ছোটগল্প: নিহা ও একটি অদৃশ্য উপাখ্যান। একনেকে মুছাপুর রেগুলেটর প্রকল্প অনুমোদন মুছাপুরে উৎসবের আমেজ সন্তানের সঠিক পথচলায় অভিভাবকদের সচেতনতা অপরিহার্য: সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ আমার মেয়ে। কবি আল হেলাল। কবি মুঃ ইব্রাহিম খলিল জসিমের কবিতার মেলা। গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা কবি কুতুবউদ্দিনের একগুচ্ছ সনেট কবিতা । একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকা অনুমোদন কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথ চলায় জাহিদুর রহমান রাজন কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

দাগনভূঞায় দুধমুখা বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত:

দাগনভূঞায় দুধমুখা বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত:

দাগনভূঞায় দুধমুখা বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত:

এম এম রহমান সোহেল | ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সবক বিতরণ অনুষ্ঠান মাদ্রাসা মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হাসান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাদ্রাসার চেয়ারম্যান কোরবান আলী রাজা এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক।

সহকারী শিক্ষক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভী সামছুল হক দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফুর রহমান, বিরাহিমপুর মডেল মাদ্রাসার প্রধান মাওলানা মোকাররম হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আবদুর রাজ্জাক শিমুল, শিক্ষা সচিব ইমাম উদ্দিন, প্রবাসী আবদুর রাজ্জাক, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন কিরণ, নবউত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক উল্যাহ শিকদার, সংগঠক জাফর উল্যাহ, বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জসিম উদ্দিন ও সহকারী শিক্ষক মুসলিম উদ্দিন।

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীরা ইংরেজি ও আরবি বক্তব্য, পবিত্র কুরআন তেলাওয়াত, যৌথ ইসলামী সংগীতসহ বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা উপস্থাপন করে, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের প্রশংসা কুড়ায়।

শেষপর্বে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, বিদায়ী শিক্ষক, মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.