ধনির দুলাল!
আল হেলাল
শুনো ধনির দুলাল
ধনি — গরিব সকলেই মানুষ —
খোদার সৃষ্টি দল।
পায়ে পিষ্ট করার আগে তাকে ভাবো একবার,
রক্তে-মাংসে গড়া মানুষ আমি — তবে সে কিসের?
পৃথিবীর প্রান্তরে হেঁটে বেড়াই আমি
হেঁটে বেড়িয়েছি কত ভূমি!
যেথায় গিয়েছি সেথায় পেয়েছি মানুষের মতো দামী।
আমি কেনো পিষ্ট করি আমার মতো কেউ?
সকলেই ঋণী —
সকলেই ধনী — মহা পৃথিবীতে,
কেউ তো কম নয় — সকলেই মোরা সৃষ্টিকর্তার খনি।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment