ঢাকা    ,
সংবাদ শিরোনাম : আমার মেয়ে। কবি আল হেলাল। কবি মুঃ ইব্রাহিম খলিল জসিমের কবিতার মেলা। গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা কবি কুতুবউদ্দিনের একগুচ্ছ সনেট কবিতা । একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকা অনুমোদন কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথ চলায় জাহিদুর রহমান রাজন কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা কোম্পানীগঞ্জে টিআর-কাবিখা-ভিজিএফে কমিশন বাণিজ্যের অভিযোগে ফেসবুকে বিএনপি নেতার ‘সতর্কবার্তা’ চরপার্বতী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন ও জনবল নিয়োগের দাবি সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক

কবি কুতুবউদ্দিনের একগুচ্ছ সনেট কবিতা ।

কবি কুতুবউদ্দিনের একগুচ্ছ সনেট কবিতা ।

কবি কুতুবউদ্দিনের একগুচ্ছ সনেট কবিতা ।

জলফোঁটা ।

মোহাম্মদ কুতুবউদ্দিন ।

তুমিতো দেখেছ তন্ময়ে, বিশ্রামহীন চোখে

কতখানি জল মিশে গেছে এই বালুকার পথে

জাগতিক সুখ , জমেছে যা- দিয়ে গেছি এই রথে

বিবর্ণ ব্যথা কতখানি- ছুঁয়ে গেছে এই দুখে ।

মেঘেরা যখন- জড়ো হয়, অনশন তোলে রোজ

জলফোঁটা গুলো ছেড়ে দাও- সব অভিমান ভুলে

যে জল দিয়েছি- রাত জানে, ব্যাথার আকাশ খুলে

জলগুলো যার- দাও তুলে, কেউ রাখে তার খোঁজ ?।

তিলে তিলে গড়া ভরাজল আজ খরার মরুকা

জীবন যেখানে অনলস দিয়ে যায় উপেক্ষা

কার আশ্রমে এত ব্যথা- জমা করে যায় রাখা ?

বলে দাও তুমি, আছে কোথা- সেই ময়ূখ তারকা ।

এক মহাকাল হেঁটে হেঁটে, যখন এলাম নীড়ে

ক্লান্ত হৃদয় তোমাতেই- পেয়েছে জীবন ফিরে ।

১৫-০৯-২০২৬ ইং

১১: ৫৯ এ এম

নিশিথে তোমার ।

মোহাম্মদ কুতুবউদ্দিন ।

নিশিথে তোমার জলগুলো গলে পড়ে

অচেনা আলোক, খরবায়ু দোল খায়

মেঘের আড়ালে অলস চাঁদ লুকায়

জলের জমিন নদীর প্রবাহ গড়ে ।

তুমি নেমে পড়- নির্জনে আলাপনে

থোকায় থোকায় তুলে নাও অনুগামী

নক্ষত্র সে- চেনে অন্তর্যামী

ক্ষত্রিয় জন ভুলে থাকে মোহমনে।

কামুক ঘুমেরা ডিভাইস রোষানলে

তন্দ্রার চোখ দেখেনি রাতের ঘুম

ঘুম যেন আজ, ঢোল-তবলার ধুম

কেউ কেউ জাগে কষ্ট লুকায় জলে।

যদি পায় আলো রাতের অমানিশায়

সুনিপুণ ধ্যানে থাকে সুখের নেশায়।

১২.০৯.২০২৬ ইং

০৩:০৭ এ এম

শোষকের ঠোঁট ।

মোহাম্মদ কুতুবউদ্দিন ।

শবাধার কাঁধে- স্বজন করে বিলাপ

নিরুপায় চোখে মৃত্যুর দিকে ছোটে

তপ্ত মরুতে জ্বলন্ত খোসা ফোটে

লোভের নেশায় তোলে না কেউ আলাপ ।

প্রতিদিন ঝরে, গোলাপ জুঁই মালতী

রক্তজবারা, খসে পড়ে নিরবধি

সহাস্যে ছোড়ে মারণাস্ত্র অবধি

ভয়ডরে তারা করে ব্যর্থ আকুতি ।

ক্ষুধার আকাল—এখানে ছাইভস্ম,

কারো কারো চোখে, বেঁচে থাকার মিনতি

বিপন্ন যারা, ভোগে করুণ নিয়তি

সভ্যতার বুকে, তুলে দেয় সর্বস্ব ।

শোষকের ঠোঁটে, জাগে না মায়ার প্রীতি

চোখ তুলে দেখে- আরশের অধিপতি ।

২৫.০৮.২০২৬ ইং

০৪:২০ এ এম

পুণ্যের পাতা ।

মোহাম্মদ কুতুবউদ্দিন ।

গাধার খাটুনি শেষে সাঁঝালোকে ফিরি

দরজায় ঠুক করে, ঢুকি নিরিবিলি

পাতিহাঁস ফ্যাক ফ্যাক- করে কিলিবিলি

বেদনার জল ফোঁটা, ঝরে ঝিরিঝিরি ।

এদিকে ওদিকে চায়- দু-চোখ পলকে

রাত যত গভীর হয়, ভান ধরি ঘুমের

কামনার চোখে নেই - সহসা চুমের

জিকিরের ঢেউ তুলি - ক্ষমার সড়কে।

মহাকাল চষে তুমি, খোঁজ দিবালোকে

এখানে নেই সুখেরা- শুধু দুঃখ নদী

বেদনার রশি টেনে পার হও যদি

মহাকাল নিয়ে যাবে, সুখ স্বপ্নালোকে।

পরিশেষে আছে যত- হিসেবের খাতা

জমা করি তাঁর হাতে, পুণ্যের পাতায়।

১৭-০৮-২০২৬ ইং

০৩:৩৯ এ এম ।

জুলাইয়ের খোঁজে ।

মোহাম্মদ কুতুবউদ্দিন ।

জুলাই আমি খুঁজছি আজও “আবু সাঈদের” রক্তে

দিশ হারিয়ে জুলাই খুঁজি- রাষ্ট্রযন্ত্রের তখতে

জুলাই আমি খুঁজছি এখন পানি-পানি “মুগ্ধে”

জুলাই আমি দেখছি আবার, আধিপত্যের যুদ্ধে ।

জুলাই যখন প্রাচীর গড়ে, লক্ষ প্রাণের ডাকে

লাশের সারি পড়েছিল- রাজপথের ওই বাঁকে

তোমরা যখন জেল-হাজতে মরছ ধুঁকে ধুঁকে

কিশোর-যুবা লড়েছিল সাহস রেখে বুকে ।

জুলাই এখন দেখায় শুধু অলস রোদের গন্ধ

জুলাই যেন চিড় ধরেছে খামচে ধরা মন্ধ ।

জীবন দিয়ে জুলাই এনে- দিলো যারা মুক্তি

তাদের চোখে ভয় দেখিয়ে- করিস কেমন চুক্তি ?।

রক্তে কেনা জুলাই এখন খুঁজে কোথা পাই না

কেমন করে বলিস তোরা, জুলাই-সনদ চাই না ? ।

০১:১৫ এ এম

০৬.০৮.২৯২৬ ইং

শোকের ফুল ।

মোহাম্মদ কুতুবউদ্দিন ।

মনের ভেতর দুঃখ নদী চোখের ভেতর জল

রাতের বুকে আকাশ কাঁদে, বৃষ্টি টলোমল

শূন্যালোকে নিয়ন বাতি ডাগর চোখে চায়

আরণ্যকে হিমেল হাওয়া দুঃখ খুঁজে পায় ।

ছিন্নমূলের রিক্ত থালে ক্ষুধার লোনাজল

মানুষ বাঁচার স্বপ্নটুকু, আজও অবিচল।

নদীর বুকে অশ্রুস্রোতে ভাসে শোকের ফুল

দুঃখগুলো ঢেউয়ের ছলে ভাঙ্গে মনের কূল ।

জলের ভেতর আলোর ছটা, পালে সিনার ভাঁজ

কূলের খোঁজে দিশেহারা স্বপ্ন ভাঙার লাজ

পদ্মফুলের খোপার ভাঁজে শিশির খুঁজে ওম

খুঁজছি যারে ডুবসাঁতারে সেইতো দিলো ঘুম ।

তারার হাটে জোনাক-প্রদীপ ফিরে ফিরে চায়

ভোরের ডাকে একলা ঘুরে, দুঃখ কি লুকায়? ।

৩০-০৭-২০২৬ ইং

০১:০৯ এ এম

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.