ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে বিটিএ শাখার বিরুদ্ধে অভিযোগ শিক্ষক সমাজের বয়কটের আহ্বান: রাজপথের পরীক্ষিত কর্মী আব্দুর রহমান শাহেদের সংগ্রামী পথচলা : আধুনিক বসুরহাট গড়ার প্রত্যয়ে ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট: চরহাজারীর তরুণ মুখ, আগামীর সম্ভাবনা মহিন উদ্দিন জীবন : ছোট ফেনী কবি: সাইফুর রহমান (উজ্জ্বল) দুর্যোগ, দুর্ভোগ ও রাষ্ট্রীয় প্রস্তুতি,আমরা কতটা প্রস্তুত? ক্ষমতার লঙ্কা আর রাবণের গল্প,আমাদের ভাঙা-গড়ার রাজনীতি​: ব্যারিস্টার মওদুদ আহমদসহ চার গুণী ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা প্রদান: Anwar Hossain Faisal A Bangladeshi Expat Dedicated to Serving Humanity:

কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত:

কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত:

কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪ জুলাই ২০২৬ সকাল ১০টায় উপজেলার সিরাজপুরস্থ বাগান বাড়ীতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আমির হোসেন (বি.এস-সি)।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম।

বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেম।

সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ,

উপদেষ্টা মুহাম্মদ আলমগীর, নোয়াখালী জেলা।

বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক বেলায়েত হোসেন স্বপন।

নোয়াখালী ৫ আসনের এমপির সহধর্মিণী জনাবা

জোস্না আরা বেগম।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন।

সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হাকিম,

শিক্ষক সমিতির উপদেষ্টা আবুল বাশার,

উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার। শিক্ষকদের সর্বাগ্রে নিজেদের পেশাগত মর্যাদা, সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

কোনো ধরনের দলীয় লেজুড়বৃত্তি বা রাজনৈতিক পক্ষপাতিত্ব শিক্ষকদের জন্য কাম্য নয়। শিক্ষকরা সমাজের বিবেক, তাই তাঁদের কর্মকাণ্ডও হতে হবে সর্বজনগ্রহণযোগ্য।তিনি আরও বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। এলাকার বিত্তবান ও সমাজসেবীদের সম্পৃক্ত করে শিক্ষার্থীদের সহযোগিতা নিশ্চিত করতে হবে। এ ধরনের মানবিক উদ্যোগে তিনি নিজেও সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

এমপি বলেন, শিক্ষকদের বিভিন্ন সংগঠনের মধ্যে বিভক্তি দূর করে ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। সবাইকে একসঙ্গে কাজ করে শিক্ষা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তিনি সমাজ থেকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ নির্মূলে শিক্ষকদের আরও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, অতীতের নেতিবাচক রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চা থেকে বেরিয়ে একটি আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশ বা আর্থিক লেনদেনের মাধ্যমে ফরম পূরণ বা শিক্ষাসেবা প্রদান গ্রহণযোগ্য নয়। শিক্ষক সমাজ সম্মানের পাত্র,সেই সম্মান অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষক নেতারা বক্তব্যে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তাঁদের দাবি, এসব অনিয়মের কারণে অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা আরও বলেন, শিক্ষক সমিতিকে কার্যকর, জবাবদিহিমূলক ও শৃঙ্খলাপূর্ণ সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সুষ্ঠু ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং শিক্ষার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.