ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জ সরকারি কলেজের নবীন বরণে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান কিশোর গ্যাং দমনে সব উপজেলায় প্রতিরোধ কমিটি সভাপতি ইউএনও, সদস্য সচিব ওসি কোম্পানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কবি মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্যমালা। বসুরহাট পৌর মিলনায়তনে এমপি ফখরুল ইসলামের উপস্থিতিতে চরপার্বতী ইউপি নির্বাচন কেন্দ্রিক মতবিনিময়;একরামুল হক মিলনসহ ১১ জনের মনোনয়ন প্রত্যাশা নিখোঁজ শিশু নয়, নিরাপদ শৈশব চাই: মোহাম্মদ উল্যা কোম্পানীগঞ্জের সড়ক উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান কোম্পানীগঞ্জে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ, উপস্থিত এমপি ফখরুল ইসলাম সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মরদেহ দেশে পৌঁছাল, কূটনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ

কোম্পানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

কোম্পানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

কোম্পানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার​

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী)​শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

পরিদর্শনের সময় তাঁরা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।​পূজামণ্ডপ পরিদর্শনের সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

একই সাথে দুর্গাপূজা সার্বিকভাবে উৎসবমুখর করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।​পরিদর্শনকালে নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলার সুবিধার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়,প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা, দর্শনার্থীদের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং আশপাশের এলাকায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া।​

অগ্নিকাণ্ডসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি রাখা এবং ফায়ার সার্ভিস দলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা।​আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আশ্বস্ত করে বলেন, পূজা শান্তিপূর্ণ ও বিঘ্নহীন করতে নোয়াখালী জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়ই যেকোনো জরুরি প্রয়োজনে প্রশাসন ও পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। একই সাথে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বস্তরের মানুষের প্রতি বিনীত অনুরোধ জানান।​

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু, কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা হাবিবুর রহমান, এসআরবি-১১ সহ প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.