ঢাকা    ,
সংবাদ শিরোনাম : ।।ভার্চুয়াল বন্ধুত্ব, বাস্তব জীবনের ঝুঁকি: সম্পর্ক রক্ষায় সচেতন হই।। ---------মোহাম্মদ উল্যা মিরাজ -------- "যোগ্যতার প্রকৃত পরিচয়" মোহাম্মদ উল্যা মিরাজ, শিক্ষক, প্রাবন্ধিক। শরীফ ওসমান হাদী ​— ইদ্রিস হাসান মন্ত্রীর ছেলে পড়বে বিদেশ ​— ইদ্রিস হাসান কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস অনুষ্ঠীত: হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচারের অভিযোগ: উন্নয়ন বাধাগ্রস্ত করতেই অধ্যক্ষ শেখ সাদী ভূঞার বিরুদ্ধে ষড়যন্ত্র: ত্যাগ ও নেতৃত্বের প্রতীক আফতাব আহমেদ বাচ্চুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই সিরাজপুরবাসী: কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার রক্ষায় মানববন্ধন, স্লুইসগেট নির্মাণের জোর দাবি: কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল ছাড়ে বিলম্বের অভিযোগ উঠেছে: বসুরহাট আরডি শপিং মলের সামনে মোটরসাইকেল পার্কিংয়ে ২০ টাকা আদায়,প্রশ্নের মুখে বৈধতা,তদন্তের দাবি:

কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস অনুষ্ঠীত:

কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস অনুষ্ঠীত:

কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস অনুষ্ঠীত:

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলোচনা সভা, আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই তিনি জুলাই আন্দোলনে আহত দুই জুলাই যোদ্ধা ইউসুপ নবী ও সাইফুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল কাউছার খান, উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নূর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মোশারফ হোসেন, বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা তাদের আন্দোলনের স্মৃতিচারণ করেন। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মান এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও ত্যাগের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.