ঢাকা    ,
সংবাদ শিরোনাম : ছোটগল্প: নিহা ও একটি অদৃশ্য উপাখ্যান। একনেকে মুছাপুর রেগুলেটর প্রকল্প অনুমোদন মুছাপুরে উৎসবের আমেজ সন্তানের সঠিক পথচলায় অভিভাবকদের সচেতনতা অপরিহার্য: সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ আমার মেয়ে। কবি আল হেলাল। কবি মুঃ ইব্রাহিম খলিল জসিমের কবিতার মেলা। গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা কবি কুতুবউদ্দিনের একগুচ্ছ সনেট কবিতা । একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকা অনুমোদন কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথ চলায় জাহিদুর রহমান রাজন কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

'কোম্পানীগঞ্জের চরপার্বতীতে গ্রামীনটেকের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ'

'কোম্পানীগঞ্জের চরপার্বতীতে  গ্রামীনটেকের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ'

'কোম্পানীগঞ্জের চরপার্বতীতে গ্রামীনটেকের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ'

ইঞ্জিনিয়ার আনিসুজ্জামানের মানবিক উদ্যোগে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান:

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গ্রামীনটেক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ২০ মার্চ শুক্রবার আল ফালাহ ফরায়েজিয়া দাখিল মাদরাসার সামনে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান।

তাঁর সার্বিক তত্ত্বাবধানে এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর অসহায় নারী-পুরুষদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।এসময় গ্রামীনটেক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান বলেন,ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং এলাকার হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।

আমার এই উদ্যোগ দেখে যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন, তাহলে বৃহৎ পরিসরে মানবসেবা কার্যক্রম আরও বিস্তৃত হবে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,এ ধরনের মানবিক কাজ সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আমি সবসময় তাদের পাশে আছি এবং থাকবো।

আল ফালাহ ফরায়েজিয়া মাদরাসার সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম মানিক বলেন,ইঞ্জিনিয়ার আনিসুজ্জামানের এই উদ্যোগ আমাদের শেখায়

ইচ্ছাশক্তি থাকলে যে কেউ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এটি নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নুরুজ্জামান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা।

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, আমরা এই সহায়তা পেয়ে খুব খুশি। এমন উদ্যোগ অব্যাহত থাকুক। আল্লাহ ইঞ্জিনিয়ার আনিসুজ্জামানকে উত্তম প্রতিদান দান করুন এবং আরও বড় হওয়ার তাওফিক দান করুন।

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, যা একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.