ঢাকা    ,
সংবাদ শিরোনাম : ত্যাগ ও নেতৃত্বের প্রতীক আফতাব আহমেদ বাচ্চুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই সিরাজপুরবাসী: কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার রক্ষায় মানববন্ধন, স্লুইসগেট নির্মাণের জোর দাবি: কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল ছাড়ে বিলম্বের অভিযোগ উঠেছে: বসুরহাট আরডি শপিং মলের সামনে মোটরসাইকেল পার্কিংয়ে ২০ টাকা আদায়,প্রশ্নের মুখে বৈধতা,তদন্তের দাবি: চরপার্বতী হাজিপাড়া জামে মসজিদে স্মরণীয় আয়োজন,ইমাম সাহেবকে সম্মাননা প্রদান: চরপার্বতী ইউনিয়নে আশুরার শিক্ষা বিষয়ক সেমিনার ও নতুন কমিটি গঠন: তালাক নয়, ন্যায়ের ভারসাম্য ::::::মোহাম্মদ উল্যা মিরাজ ::::::: দক্ষিণ জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রিয়াদ সভাপতি মিম্বার থেকে জনপথে -------মোহাম্মদ উল্যা মিরাজ------ রুচির দুর্ভিক্ষ ও সময়ের আয়না ------------মোহাম্মদ উল্যা মিরাজ-------

কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার রক্ষায় মানববন্ধন, স্লুইসগেট নির্মাণের জোর দাবি:

কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার রক্ষায় মানববন্ধন, স্লুইসগেট নির্মাণের জোর দাবি:

কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার রক্ষায় মানববন্ধন, স্লুইসগেট নির্মাণের জোর দাবি:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ভয়াবহ নদীভাঙন রোধে অতি দ্রুত স্থায়ী স্লুইসগেট নির্মাণ এবং জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৪ জুলাই সকালে মুছাপুর ক্লোজারের ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, কৃষক, ছাত্র-জনতাসহ কয়েক শতাধিক ভুক্তভোগী মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছরে নদীভাঙনের কারণে মুছাপুর এলাকার শত শত পরিবারের বসতভিটা, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বিশেষ করে ২০২৪ সালের ২৬ আগস্ট অতিরিক্ত স্রোত ও পানির চাপে মুছাপুর ক্লোজার সাগরগর্ভে বিলীন হয়ে যায়। এরপরও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

বক্তারা আরও বলেন, চলতি বছরে সরকারের দুইজন মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত মুছাপুর ক্লোজার এলাকা পরিদর্শন করেছেন। প্রায় ৯০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হলেও তা এখনো একনেকের অনুমোদন পায়নি।

ফলে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ।এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবু কাওছার মামুন, সোহেল ও নুরনবী। তারা বলেন, বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোতের কারণে প্রতিদিন নতুন নতুন এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে।

তাই স্থায়ী প্রকল্প বাস্তবায়নের আগ পর্যন্ত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সঙ্গে স্লুইসগেট নির্মাণ প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসী আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এ জনদাবি বাস্তবায়নে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং মুছাপুরের নদীভাঙন স্থায়ীভাবে রোধে স্লুইসগেট নির্মাণ প্রকল্পের অনুমোদন দেবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.