মন্ত্রীর ছেলে পড়বে বিদেশ
— ইদ্রিস হাসান
মন্ত্রীর ছেলে পড়বে বিদেশ
কর্মীর ছেলে দেশে
কর্মী তবু খুশী থাকে
মুচকি মুচকি হেসে
হাজার কোটি মেরে খাবে
কর্মী পাবে ভিক্ষা
এদেশটাকে খেয়ে দিলো
হয় না মোদের শিক্ষা।
লক্ষ কোটি দেশের ঋণ
আছে মাথায় চেপে
শিশু কন্যা ধর্ষণ হয়
বুকটা উঠে কেঁপে।
ক্যামেরার সামনে সাধু সবাই—
স্বার্থের পিছে ছুটে
মুলা দিয়ে হিরা নিয়ে
দেশের সম্পদ লুটে।
মাদক দ্রব্যে ভরে গেছে
দেশের অলি গলি
নেতারা সব প্রশ্রয় দেয়
মুখে দারুণ বুলি।
একটু কিছু হলে পরে
মানুষ করে খুন
রাজনীতিটা এত খারাপ
হারিয়ে গেছে গুন।
এমন লোককে ভোট দিই কেনো
হয় না কেনো হুঁশ?
ওদের কথা বলে কি লাভ
সবতো মোদের দোষ!
ভালো মানুষ আজও আছে
সবাই দেয় না ভোট
খারাপ নেতা দেখলে সবাই
সেদিক মারে দৌড়!
এদেশটাকে করতে ভালো
ভিক্ষা নেয়া ছাড়ো
সৎ যোগ্য মানুষ দেখে
ভোটটা তাতে মারো।
দুর্নীতি আর চাঁদাবাজি
বন্ধ করতে হলে,
ঐক্য বদ্ধ থাকোরে ভাই
একই ছায়া-তলে।
দলের চেয়ে দেশটা বড়
এই চিন্তাটা করো
নিরপেক্ষ মন নিয়ে
সঠিক পথে লড়ো।
নিজের দলটা সবচেয়ে ভালো
এই গোঁড়ামি ছাড়ো
দুর্নীতি আর চাঁদাবাজির
টুটি চেপে ধরো।
১৬/০৭/২৬
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment