ঢাকা    ,

মুখে মধু, অন্তরে বিষ

মুখে মধু, অন্তরে বিষ
মুখে মধু, অন্তরে বিষ <<<----------^^^------------>>> মুখে মধু, অন্তরে বিষ; কী অদ্ভুত মানববেশ! কথায় ধর্মের দীপ জ্বলে, কর্মে অন্ধকারের রেশ। লেবাস দেখে সাধু চেনা বড়ই মূর্খতার ভুল; পোশাক নয়, চরিত্রই তো মানুষ হওয়ার মূল। মুখে আল্লাহ, মনে স্বার্থ, কথায় নীতির গান; সুযোগ পেলে সত্যের বুকে হানে স্বার্থের বান। তসবিহ হাতে, মিথ্যা ঠোঁটে, চোখে লোভের নেশা; ধর্মের নামে মানুষ ঠকানো, কীসের তবে বেশা? ধর্ম যদি হৃদয় না গড়ে, জ্ঞান যদি বিবেক হারায়, ইবাদতের বাহ্যিক ছায়া কাকে মুক্তির পথে নেয়? রঙিন পোশাক, সাধুর পরিচয়; অন্যায়ে কেন নীরবতা? মানুষ যদি মানুষ না হয়, কোথায় ধর্ম, কোথায় মানবতা? মানুষ শ্রেষ্ঠ—কর্মে প্রমাণ, বিবেকেই তার জয়; মুখোশ খুলে সত্যের পথে চলুক মানবময়। ধর্ম হোক অন্তরের আলো, চরিত্র হোক প্রমাণ; মুখের কথা নয়—কর্মেই ফুটুক মানুষ হওয়ার গান। -------মোহাম্মদ উল্যা মিরাজ-----

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.